বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

মানবিক সেবায় মানব কল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভালো থাকার উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭.৪০ এএম
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে দীর্ঘ চথচলায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ১৩ই অক্টোবর সোমবার দিনব্যাপী ভালো থাকার উৎসব অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গী ফ্লোটিং পার্কে জাকজমকপূর্ণ আয়োজনে এই মানবিক উৎসব পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ই আ ম মাসুদ মজুমদার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মারুফা আক্তার, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল হক, মহিলা বিষয়ক অধিপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা সহ অন্যান্য।

মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের সঞ্চালনায় ভালো থাকার উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী প্রধান ও মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তিনজন রোগীকে ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা এবং একজনকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩২জন শিক্ষার্থীকে সনদপত্র ও ১৩জন প্রশিক্ষক এবং ৫জন নারী উদ্যোক্তাসহ ৮টি স্বেচ্ছাসেবী এনজিও সংস্থাকে সম্মাননাপত্র প্রদান করা হয়। আনন্দ বিনোদনে স্বেচ্ছাসেবীরা উজ্জীবিত হয়ে আলোকিত নারায়ণগঞ্জ গড়ার ঘোষণা করে সামাজিক ও মানবিক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথিসহ সকল বক্তারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সাথে মানব কল্যাণ পরিষদ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সততা ও আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort