শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৪.৪৯ এএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নাস্তানাবুদ করে ছাড়ল ভারত। তিন ম্যাচের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি নিউজিল্যান্ড। তাদের হোয়াইটওয়াশ করেই সিরিজ জিতেছে স্বাগতিকরা।

কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার ভারত। ভারতের ১৮৪ রানের জবাবে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১১১ রানেই।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত আর ইষান কিষান ঝড় তোলেন। ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে তারা ৬৯ রান তুলে ফেলেন। মিচেল স্যান্টনারের বলে উইকেটকিপার টিম সাইফার্টের হাতে ধরা পড়েন কিষান। সেটিই ছিল নিউজিল্যান্ডের প্রথম সাফল্য।

এরপর সূর্য কুমার যাদব ও ঋষভ পন্তের দুই উইকেট দ্রুত হারালেও এক প্রান্তে অবিচল ছিলেন রোহিত। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক ৩১ বলে ৫৬ রান করে থামেন।

ভারতের সংগ্রহ নিউজিল্যান্ডের নাগালের বাইরে নিতে ভূমিকা রাখেন শ্রেয়াশ আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার ও দীপক চাহার। শ্রেয়াশ আয়ার করেন ২৫ রান এবং ভেংকটেশ আয়ার করেন ২০ রান। অক্ষর প্যাটেল ২ রানে অপরাজিত থাকেন। হার্শাল প্যাটেল আউট হন ১১ বলে ১৮ রান করে। দিপক চাহার শেষ মুহূর্তে ৮ বল খেলে করেন অপরাজিত ২১ রান।

নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন মিচেল সান্তনার। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন এবং ইশ সোধি।

ব্যাটিংয়ে নেমে লড়াই জমাতে পারেনি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংসের মূল সর্বনাশটা করেছেন অক্ষর প্যাটেল—৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। হার্শাল প্যাটেল নিয়েছেন ২ উইকেট। এ ছাড়াও দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, ভেঙ্কটেশ আইয়ার—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

গাপটিল ৩৬ বলে ৫১ রান করেন। কিন্তু বাকিদের মধ্যে শুধুমাত্র সাইফার্টের সর্বোচ্চ সংগ্রহ ১৭। এছাড়া লকি ফার্গুসন ৮ বলে ১৪ রানে করে মান বাঁচিয়েছেন নিউজিল্যান্ডের। তার এই ইনিংসটি ছাড়া একশ পেরোনোই মুশকিল হয়ে যেত কিউইদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort