বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

বোয়াও সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯.৩১ এএম
  • ১০৩ বার পড়া হয়েছে

চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ অনুষ্ঠান শুরু হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, এশিয়ার ডেবোসখ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে উচ্চ শক্তিশালী একটি প্রতিনিধিদল নিয়ে প্রধান উপদেষ্টা বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় চীন পৌঁছান।

তিনি আরও বলেন, প্রতিবছর এখানে বোয়াও ফোরামের আয়োজন হয়। এটা একটা গ্লোবাল কনক্লেব। পুরো পৃথিবীর বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক ও বিশ্বনেতারা এই সম্মেলনে যোগ দিতে নিয়মিত আসেন। এটাকে ডেবোস অব দি ইস্ট বলা হয়। ডেবোসে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনসহ বড় বড় দেশের সিইও ও বিশ্বনেতারা থাকেন ঠিক তেমনি এই সম্মেলনে এশিয়ার বড় বড় লিডার ও পশ্চিমা নেতারাও আসেন। এছাড়া এ সম্মেলনে এশিয়ার বড় বড় বৃহৎ প্রাইভেট সেক্টরের লিডারও আসেন।

শফিকুল আলম জানান, চীন পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গে দুজন উপদেষ্টা (পররাষ্ট্র ও জ্বালানিবিষয়ক), রোহিঙ্গাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি এবং বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। তারা যেহেতু বোয়াও ফোরামের বাইরেও বিভিন্ন সাইডলাইনে বৈঠক করবেন তাই সে বৈঠকে যেন বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে তারা জোরালো বক্তব্য তুলে ধরেন সে সম্পর্কে প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা আজ ব্যস্ত সময় অতিবাহিত করবেন। খুব সকালে তিনি বোয়াও ফোরামে এসে চীনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ফোরামে এগুলো নিয়ে সাত-আট মিনিটের বক্তব্য রাখবেন।

লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই অধিবেশনে বক্তৃতা করবেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অধ্যাপক ইউনূস ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort