
গত ৩/০৭/০২৬, শুক্রবার, বাদ মাগরিব, গোগনগর পূর্ব মশিনাবন্ধ এলাকায়, বৈষম্যমুক্ত মানবিক ফোরাম, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভায় তরুণ ছাত্রসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কবি-সাহিত্যিক, সমাজসেবক, প্রবীণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ মামুন হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -মোঃ সাইফুল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ হোসেন,মোহাম্মদ রাকিব, মো: ইমরান, মো: মেহেদী, মো: জিসান, মোঃ রিফাত, মো: আনমুন, জসিম মিয়া, মোঃ পমেল।। সঞ্চালনা ও পরিচালনা করেন -মোঃ জহিরুল ইসলাম। তাছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন – রবিউস সানি টুটুল এবং স্বাগত বক্তব্য রাখেন -মোঃ মকবুল হোসেন । এছাড়াও আরও অনেকে বক্তব্য প্রদান করেন ।উক্ত সভায় সভাপতিত্ব করেন জসীমউদ্দীন।জসিম উদ্দিন তার বক্তব্য বলেন –নদী একটি দেশের প্রাণ, সভ্যতার ধারক এবং মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলক্ষ্যা নদী আজ দূষণ, দখল ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। শিল্পকারখানার বর্জ্য, অবৈধ স্থাপনা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে নদীটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। শীতলক্ষ্যা নদী শুধু একটি জলধারা নয়; এটি নারায়ণগঞ্জসহ আশপাশের জনপদের অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদী ধ্বংস হলে জীববৈচিত্র্য, কৃষি, মৎস্যসম্পদ এবং মানুষের জীবনযাত্রাও হুমকির মুখে পড়বে। তাই নদী রক্ষায় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিল্পমালিক ও সাধারণ জনগণকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আসুন, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা সবাই শীতলক্ষ্যা নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসি। নদী বাঁচলে বাঁচবে জনপদ, বাঁচবে বাংলাদেশ।
প্রদান আলোচক ও সমাপনী বক্তব্যে মোঃ মামুন হোসেন বলেন-শীতলক্ষ্যা নদীর বর্তমান সংকট কেবল পরিবেশগত নয়, এটি সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতারও প্রতিফলন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়ায় নদীর তীরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নদী রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক কঠোরতা এবং জনসম্পৃক্ততার সমন্বিত উদ্যোগই হতে পারে শীতলক্ষ্যা নদীকে পুনরুজ্জীবিত করার একমাত্র পথ।অনুষ্ঠান শেষে সভাপতি -জসীমউদ্দীন সফল ও প্রাণবন্ত এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করায় উপস্থিত সকল অতিথি, সংগঠক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।