শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সামসু দালালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৭.০৫ এএম
  • ৫৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সামসু দালালের জানাজা সম্পন্ন হয়েছে।

তিনি সোনারগাঁ থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান জামানের বাবা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পরে মোগরাপাড়া দরগাহ বাড়ীতে বাদ আছর তার জানাজা সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সোহেল রানা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ গার্ড অব অর্নার প্রদান করেন। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সাংসদ কায়সার হাসনাত, জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু, আরিফ মাসুদ বাবু, মোস্তাফিজুর রহমান মাসুম, অন্যান্য মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort