বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩.৫৬ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন হালের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। হ্যাঁ, বিয়ে করেছেন তিনি। বুধবার (২৪ মে) পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন।

সুখবরটি ইমরান নিজেই দিয়েছেন। নিজের ফেসবুক পেজে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে চেয়েছেন দোয়া। বলেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে-অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

এর আগে বিয়ে সংক্রান্ত কিছু তথ্য দিলেন ইমরান। তার ভাষ্য, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ (২৪ মে) থেকে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’

তারকা বলে কথা, একেবারে ঘরোয়া আয়োজনে তো পূর্ণতা পায় না। তাই আগামী নভেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানালেন ইমরান। সে আয়োজনে সংগীত ও সিনেমা অঙ্গনের ঘনিষ্ঠজনদের নিমন্ত্রণ করবেন এ গায়ক।

উল্লেখ্য, ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক দশকের দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অর্জন করেছেন বেশ কিছু পুরস্কারও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort