সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.০১ এএম
  • ১০২ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ইজতেমার নিয়মানুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করা হয়। কিন্তু এই ধাপে তার ব্যতিক্রম।

সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হয়নি। তবে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা করা হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের সাথীদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

সোমবার শুরু হওয়া শূরায়ী নেজামের ইজতেমার দ্বিতীয় ধাপে রোববার বিকাল থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। ঢাকা জেলার একাংশ ছাড়াও মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গােইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এ ঢল থাকবে আখেরি মোনাজাতের আগমুহূর্ত পর্যন্ত।

প্রসঙ্গত, শূরায়ী নেজামের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort