শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

বিশৃঙ্খলা এড়াতে ভোটের মাঠে থাকবে ২২শʼ পুলিশ

  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪০ এএম
  • ৪১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় জেলা পুলিশের ২ হাজার ১৯৬ জন সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, “সকল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নারায়ণগঞ্জ জেলায় অদ্যাবধি কোনো সহিংসতা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এবং ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে আরও তৎপর থাকতে হবে।”

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত নির্বাচনী ব্রিফিং প্যারেডে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলার ৫টি নির্বাচনী আসনের ৭৯৭টি ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতির পাশাপাশি ৮১টি মোবাইল পার্টি, ১৪টি স্ট্রাইকিং পার্টি এবং ১১টি স্ট্যান্ডবাই পার্টি দায়িত্ব পালন করবে। এছাড়া ৭টি থানা এলাকায় ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা তদারকিতে থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে।

তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিএমপি ও এপিবিএন থেকে আগত সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort