বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বিএনপি-পুলিশের সংঘর্ষ: মামুন মাহমুদসহ ২৩ নেতাকর্মীর জামিন

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪১ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদসহ ২৩ জন নেতৃবৃন্দ।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বশরীরে উপস্থিত উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহের আদালতে এ জামিন মঞ্জুর করেন। আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন। সময় শেষ হওয়ার পর জামিনপ্রাপ্তদের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের জন্য বলা হয়।

বিষয়টি মুঠোফোনে লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন- ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, এড. মাহবুবুর রহমান খান ও এড. আলামিন সিদ্দিক।

জামিনপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ২৪ জন।

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে র‌্যালি আয়োজন করা হলে অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষে শাওন নামে এক যুবক নিহত এবং পুলিশসহ শতাধিক আহত হয়। এ ঘটনায় নিহত শাওনের ভাই ও পুলিশ পৃথক দুটি মামলা করেন। পুলিশের মামলায় বিএনপির ৭১ জনের নাম উল্লেখ করে চার/পাঁচ হাজার জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort