শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপি নেতা রোজেলসহ তিনজন কারাগারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৩.৪১ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলসহ তিনজনকে।

উচ্চ আদালত থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেনের আদালতে ফতুল্লা থানা বিএনপির তিন নেতা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তিনজনেরই জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি দুইজন হলেন পান্না মোল্লা ও আবু বখতিয়ার সোহাগ। ফতুল্লা মডেল থানার মামলা নং ৬০(১১)২২।

 

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ বানচাল করতে সরকার সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছে।

তেমনি একটি মিথ্যা ও গায়েবি মামলায় আজকে তিনজন বিএনপি নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort