শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই বৃহত্তর রাজবাড়ীর কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রী মন্ত্রীর পরিষদে পূর্ণ মন্ত্রী উপদেষ্টা ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হলেন

বিএনপি’র রাজপথের বীরপুরুষ নারায়ণগঞ্জের মামুন মাহমুদ কি এবার মন্ত্রীর চেয়ারে?

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৫১ এএম
  • ৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসাবে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন বিএনপিসহ বিভিন্ন দল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী অনেকেই দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়। নারায়ণগঞ্জের বিএনপি’র নিবেদিত প্রাণ আন্দোলন সংগ্রামের মহানায়ক ও সম্মুখ সারির নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদও রয়েছেন সেই তালিকা। কিন্তু তিনি দলীয় সিদ্ধান্তের সম্মানার্থে নির্বাচনের পুরোটাই সময় বিএনপি’র জন্য কাজ করে গেছেন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিশাল ব্যবধানে ঐতিহাসিক জয়ের পর নারায়ণগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে নিয়ে তাঁর নেতাকর্মীরা ও নারায়ণগঞ্জবাসি আবাও বেশি আশাবাদী। দলীয় সিদ্ধান্তে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অধ্যাপক মামুদ মাহমুদকে দেখার প্রত্যাশায় তার নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসী। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি’র পক্ষে অবস্থানের কারণে হামলা, মিথ্যা মামলা, কারাভোগ সহ একতরফা নির্যাতনের শিকার হন মামুন মাহমুদ। তবুও নিজের স্বার্থে দল পরিবর্তন না করে আরোও শক্তভাবে বিএনপি’র পক্ষে অবস্থান করেন তিনি। তাই মন্ত্রীত্বের চেয়ার তার প্রাপ্ত বলে এমনটাই দাবি করেন নারায়ণগঞ্জবাসী ও দলীয় নেতা কর্মীরা। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী ৫ ই আগস্টের পর দলীয় নাম ব্যবহার করে অনেকেই দখলবাজি, চাঁদাবাজি করে নিজের আখের গুছিয়ে দলের মান ক্ষুন্ন করেছে। এতে মানুষ অতিষ্ঠ। তাই অধ্যাপক মামুন মাহমুদের মত সৎ নিষ্ঠাবান লোককেই মন্ত্রী হিসেবে দেখতে চাই তারা। এই ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জবাসী এবং আমার নেতাকর্মীদের চাওয়াকে সম্মান জানিয়ে বলছি দলীয় সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার বিশ্বাস বিএনপির ত্যাগী নেতারা দলের কাছে মূল্যায়িত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort