বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৪.১৫ এএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

রুদ্রাবর্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৩)। এ ঘটনায় বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- আড়াইহাজারের সিংরাটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জাহিদ (২০), রফিকুলের ছেলে রিফাত (২০), সুরুজ মিয়ার ছেলে রবিন (২৩), মহিবুরের ছেলে রানা (২০), বান্টি উত্তর পাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নীরব (১৯), লস্করদী পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিয়াম (১৯), আলীসাদী কান্দাপাড়া গ্রামের আবু বকরের ছেলে খাইরুল (২২), ময়মনসিংহের ইশ্বরদী থানার কাঠাঁলিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে তাইজুল (১৯) ও মাগুরার শালিকা থানার মৃত রহিম মোল্লার ছেলে বিল্লাল (১৯)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ভুক্তভুগী কিশোরীর বাড়ি আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে। সে তার বাবা-মায়ের সঙ্গে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ভাড়া থাকে। তারা গার্মেন্টের শ্রমিক। গত ৩০ আগস্ট কিশোরী তার বান্ধবীকে নিয়ে ভুলতা এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তাদের সঙ্গে যোগ হয় তার বান্ধবীর এক বন্ধু। এরা তিন জন মিলে আড়াইহাজার এলাকায় ঘুরতে বের হয়। পরে ধর্ষকরা তাদের ভয়ভীতি দেখিয়ে উপজেলার সিংরাটি এলাকায় একটি জঙ্গলে নিয়ে কিশোরীকে ৫/৬ জন মিলে গণধর্ষণ করে।
তিনি জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দেওয়ার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের মামলায় আসামি করা হবে। বাকিদের ছেড়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort