রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

বাচ্চাদের চাপ প্রয়োগ না করে উৎসাহিত করুন – মশিউর রনি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭.০০ এএম
  • ৭৪ বার পড়া হয়েছে

২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমরা যদি তাদেরকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে পারি তাহলে আগামীতে আমাদের এই দেশ উন্নতির চরম শিখরে পৌছাবে। বর্তমান প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে আমরা একটি সুন্দর দেশ পাবো। কিন্তু বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবেনা, তাকে উৎসাহিত করতে হবে। আমার সন্তানকে মানুষের মত মানুষ করার দ্বায়িত্ব আমার, স্কুলের শিক্ষকের নয়। তার প্রতিদিনের কার্যক্রমে নজর রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজ্বী সেলিম রেজা, হাবিবুর রহমান হাবু, সমাজসবেক আবু তাহের আজাদ, হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খান, মতিউর রহমান ও আসাদুজ্জামান।
অতিথিদের বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort