রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বন্দরে ডিবি পরিচয়ে মসজিদের ঈমামকে হাতকড়া পরিয়ে সাড়ে ৪ লাখ টাকা লুট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৯.৫৭ এএম
  • ৯০ বার পড়া হয়েছে

বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ঈমামকে হাতকড়া পরিয়ে তার মালিকানাধিন বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা. সিম কার্ড ও মোবাইল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায়  এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী  বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঈমাম আহসান হাবীব জানান, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে ঈমামতি করেন। মসজিদের পাশেই নূরে মোহাম্মদ ষ্টোর নামে তার একটি বিকাশের দোকান রয়েছে। মঙ্গলবার রাতে তিনি দোকানদারি করছিলেন।

রাত পোণে ৯ টার দিকে একটি সাদা রংয়ের হাইস গাড়িতে করে ৭/৮ জন লোক তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। পরে তাকে দোকান থেকে বাইরে আসতে বলে ২/৩ জন লোক দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানীর সিম কার্ড হাতিয়ে নেয়।

এক পর্যায়ে তারা তাকে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে হাতকড়া পরিয়ে বৈদ্যুতিক শক দেয় এবং  বিকাশ লেনদেনের মোবাইল হাতিয়ে নিয়ে বিকাশ ও রকেট একাউন্ট থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তাদের একটি নম্বরে ক্যাশ আউট করে।

পরে তাকে হাত পা বেধে বন্দরের মালিবাগ এলাকার রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort