রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বন্দরে আবু জাফর বাবুলের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১.৩২ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি মেডিকেল সার্ভিস’। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের এ আয়োজন করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা আবু জাফর আহমদ বাবুল।

আয়োজনে চিকিৎসা সেবা দেন ডা. সজল কুমার দাস, যিনি ফার্মাসিউটিক মেডিসিন সোসাইটির চেয়ারম্যান। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এ সেবায় আশপাশের বিভিন্ন এলাকার ৪৫ জন মানুষ চিকিৎসা নিতে আসেন।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত রোগীদের সাধারণ চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হয়।

আয়োজক আবু জাফর বাবুল বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। সমাজে কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এই ভাবনা থেকেই আমরা নিয়মিত এমন উদ্যোগ নিচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন, বিশেষ করে যাদের পক্ষে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব নয়। তারা এ ধরনের সেবা অব্যাহত রাখার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort