বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

ফোনে মুক্তিপণ দাবি, পরদিন পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮.৫৯ এএম
  • ৭৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবির (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চার তলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

পরিবারের দাবি- একটি অপহরণকারী চক্র তাকবিরকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয়রা ভবনের নিচতলায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা নূর মোহাম্মদ জানান, “মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার মোবাইল ফোন চালু থাকলেও বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। বুধবার স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে।”

নিহতের বড় ভাই হৃদয় বলেন, “একটি অজ্ঞাত নম্বর থেকে আমাদের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা টাকা দিতে রাজি হইনি। আজ (বুধবার) দুপুরে ভাইয়ের মৃত্যুর খবর পাই।”

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকবিরকে গতকাল (মঙ্গলবার) রাতে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের বিষয়টি জানানো হয়েছে। ফোন নম্বরটি ট্র্যাক করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort