শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

ফের মুখোমুখি বায়ার্ন-বার্সেলোনা, ম্যানসিটি-পিএসজি

  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৪.৪১ এএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

৮-২! সংখ্যাটা ভোলার আগেই আবারো চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে এবারও পাচ্ছে গতবারের ইন্টার মিলান ও শাখতার দোনেস্ককে।

গতবার সেমিফাইনালে খেলা দুই প্রতিপক্ষ পিএসজি ও ম্যানচেস্টার সিটি এবার পড়েছে একই গ্রুপে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ‘এইচ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামোকে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের ড্র’য়ে গ্রুপ পর্বের দলগুলো নিশ্চিত করে উয়েফা।

এবারের ডেথ গ্রুপ বলা যায় ‘বি’ গ্রুপকে। লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে এ গ্রুপে আছে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক তিন চ্যাম্পিয়ন লিভারপুল, এসি মিলান ও পোর্তো।

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সিটি ও পিএসজি। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে লাইপজিগ ও ক্লাব ব্রুগ।

‘ডি’ গ্রুপে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে আছে ইন্টার মিলান, শাখতার দোনেস্ক ও মলডোভার প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া শেরিফ তিরাসপুল।

গত আসরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে উড়ে যাওয়ার পর এই প্রথম জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের মুখোমুখি হবে বার্সেলোনা। ‘ই’ গ্রুপে তাদের সঙ্গী বেনফিকা ও ডায়নামো কিয়েভ।

যাদের কাছে গতবার ইউরোপা লিগের ফাইনালে হেরেছিল সেই ভিয়ারিয়ালের সঙ্গে ‘এফ’ গ্রুপে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ আতালান্তা ও ইয়াং বয়েজ।

একনজরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দলগুলো:

‘এ’ গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ
‘বি’ গ্রুপ: অ্যাতলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান
‘সি’ গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস
‘ডি’ গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, শেরিফ তিরাসপুল
‘ই’ গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ
‘এফ’ গ্রু: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ
‘জি’ গ্রুপ: লিল, সেভিয়া, সালসবুর্ক, ভলফসবুর্ক
‘এইচ’ গ্রুপ: চেলসি, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, মালামো

সেপ্টেম্বরের ১৪ ও ১৫ তারিখ মাঠে গড়াবে প্রথম রাউন্ডের খেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort