শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

ফিল্মফেয়ারে পুরস্কার জিতলেন জয়া, ফারিণ, সোহেল

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.৩৪ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মঞ্চ তৈরি ছিল, কেবল পুরস্কার ঘোষণার অপেক্ষা ছিল। সেই ঘোষণাটাই এলো। কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল।

শুক্রবার (২৯ মার্চ) কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে।

এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া।
এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। ‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি।

অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।

এছাড়া ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার।

এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব।

চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort