
সিনিয়র স্টাফ রিপোর্টার (প্রীতম সরকার): হতদরিদ্রদের ঈদ উদযাপন ও মানবিক কল্যাণে সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের নেতৃত্বে এই মহতী কাজ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় যে,(১৯) মার্চ বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দিনব্যাপী উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইমরান হাওলাদার দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী তিনি তার বক্তব্যে তুলে ধরেন যে আমি আমার নারীর টানে এবং ইউনিয়নের সকল হতদরিদ্র পরিবারের সাথে ঈদ উদযাপন করবো বলে ছুটে এসেছি নিজ মাতৃভূমির কাছে তিনি আরো জানান আমি প্রায় সহস্রাধিক পরিবারের জন্য উক্ত আয়োজন করেছি। প্রয়োজন বোঝে আরো ব্যবস্থা করা হবে। এই ঈদ সামগ্রী হাতে পেয়ে দরিদ্র গ্রামবাসীদের চোখে মুখে আনন্দের ছায়া ফুটে উঠে স্থানীয় সুশীল সমাজ প্রতিবেদকের কাছে জানান আসলে ব্যক্তি স্বার্থে অনেকেই ভাবেন, কিন্ত সমষ্টিগত দরিদ্রদের কথা অনেক বিত্তবানরা ভাবেনা। সে দিক থেকে ইমরান হাওলাদার একজন ব্যতিক্রম ব্যক্তি। তার চাওয়া সারা জীবন হতদরিদ্র মানুষের পাশে থাকবে, এ সময় একাধিক ইউপি সদস্য সহ অনেক জ্ঞানী গুণীজন উক্ত অনুষ্ঠানে যোগদান করেন এবং সাধুবাদ জানান।