রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় লোহার মার্কেট থেকে লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০.৩০ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

ফতুল্লার পুলিশ লাইন লোহার মার্কেট সংলগ্ন একটি রপ্তানীমুখী পোষাক কারখানার ভিতর থেকে শয়ন চন্দ্র মন্ডলের লাশ উদ্ধারের ঘটনায় সুমন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন ফতুল্লা মডেল থানার মাসদাইর লিচু বাগানের মৃত আব্দুর রশীদের পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১ টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে সুমন কে গ্রেফতার করে।
তিনি আরো জানান, হত্যা মামলা দায়েরের পরে তিনি মামলার তদন্তে নেমে প্রথমে জানতে পারেন নিহত শয়ন, গ্রেপ্তারকৃত মোহন ও সুমন এক সাথে মাদক সেবন করতো। সেই সূত্র ধরে নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে বেশ কয়েকদিন ধরেই সুমন এবং মোহন কে গ্রেপ্তারের চেস্টা করা হচ্ছিলো।
কিন্ত আত্নগোপন করায় তাদের কে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিলোনা। মঙ্গলবার(১৪ মার্চ) রাত দশটার দিকে মোহন কে এবং বুধবার (২২ মার্চ) দিবাগত রাত একটার দিকে মাসদাইর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমনকে সাত দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নিহত শয়ন চন্দ্র মন্ডল (৪৩) শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মন্ডল ও লী রানী মন্ডলের ছেলে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) সবে বরাতের দিবাগত রাত ৩টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন সংলগ্ন লোহার মার্কেটের পাশে অবস্থিত বেস্ট ওয়েস্ট এ্যাপারেলস গার্মেন্টসের ভেতরের পরিত্যক্ত জায়গা থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পরদিন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort