বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

ফতুল্লায় ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমান আদালতে দণ্ড

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৪.২৩ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

ফতুল্লার পঞ্চবটী থেকে আব্দুর রশিদ সরকার (৫২) নামের এক ভূয়া ডাক্তার কে গ্রেপ্তার করে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লার পঞ্চবটীস্থ নাজ ডায়াগনস্টিক সেন্টার থেকে এ ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন,এস,আই) তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ইলোরা ইায়াসমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

আব্দুর রশীদ সরকার দীর্ঘদিন ধরে মেডিসিন, স্কীন-ভিডি, এলার্জি, নাক-কান, গলা, থাইরয়েড, হেড-নেক বিশেষজ্ঞ ও সার্জন পরিচয় দিয়ে নারায়নগঞ্জ শহরের চাষাড়াস্থ পদ্মা ডায়াগনস্টিক সেন্টার ও পঞ্চবটীস্থ নাজ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত এর বিচারক কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী হওয়ায় দুই বছরের কারাদন্ড দেওয়া হয় এবং একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা।

গ্রেপ্তারকৃত আব্দুর রশীদ সরকার কুমিল্লা জেলার মুরাদনগর থানা পির কাশিমপুরের মৃত বাহার আলী সরকারের পুত্র।

আব্দুর রশীদ সরকার তার প্রতারনার কথা স্বীকার করে বলেন যে সে ১৯৯২-১৯৯৪ সালে সে নারায়নগঞ্জ জেলার কাচপুরস্থ শুভেচ্ছা ট্রেনিং সেন্টার থেকে ডিএমএস কোর্স সম্পন্ন করেন। এরপর সে এক ডাক্তারের তত্ত্বাবধায়নে বেশ কয়েক বছর কাজ করে। পরবর্তীতে লোভে বশবর্তী হয়ে সে এই প্রতারনার কাজ শুরু করে।

সে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি মাসে বগুড়া জেলার আদমদিঘি তে আল সাফা নামক ডায়াগনস্টিক সেন্টার থেকে গ্রেপ্তার হয়। তখন ভ্রামমান আদালত তাকে ছয়মাসের সাজা প্রদান সহ একলাখ টাকা জরিমানা করে।

পরবর্তীতে আপিল করে দুই মাস পর কারাগারে থাকার পর বের হয়ে নারায়নগঞ্জের চাষাড়া পদ্মা, কেয়ার ও নাজ ডায়াগনস্টিকে বসেন। অন কলে প্রতি রুগী প্রতি তিনি ৫ শত টাকা নিতেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort