শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

ফতুল্লায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৩.৪২ এএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

ফতুল্লায় মোহাম্মদ ওবায়দুল নামে এক পুলিশ কনেস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় মাহমুদপুর এলাকায় নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

নিহত কনেস্টেবল মোহাম্মদ ওবায়দুল ভুইগড় মাহমুদপুর এলাকার আলী হোসেন ও নুরুন্নাহারের ছেলে। নিজ বাড়িতেই স্ত্রী সানিয়া ও এক মাত্র মেয়ে স্নেহাকে (৬) নিয়ে বসবাস করতেন মোহাম্মদ ওবায়দুল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নাক দিয়ে কফের মত বের হতে দেখা গেছে। তবে ওবায়দুল ও সানিয়ার মধ্যে বিয়ের পর থেকে কলহ ছিল। মৃত্যুর কারন সম্পর্কে পুলিশ প্রাথমিক কোন ধারনা করতে না পারায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে। তাদের বাড়িটি দোতলা। আর স্ত্রী সন্তান নিয়ে দোতলা ফ্ল্যাটেই বসবাস করেন ওবায়দুল। রাতে স্ত্রী সন্তানকে নিয়ে এক রুমেই ঘুমিয়ে ছিলেন। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে ওবায়দুলের কোন সারাশব্দ না পেয়ে আশপাশের লোকজন ডাকেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort