শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই বৃহত্তর রাজবাড়ীর কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রী মন্ত্রীর পরিষদে পূর্ণ মন্ত্রী উপদেষ্টা ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফতুল্লায় দেয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে বৃদ্ধা বাবা-মাকে মারধর, গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৪.৫৯ এএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি লিখে না দেয়ায় ইটের দেয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে বৃদ্ধা বাবা-মাকে মারধর করার অভিযোগে নুরুল ইসলাম নামে এক কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) সকালে ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় আব্দুল মান্নান (৬৫) তার স্ত্রী নূর জাহান (৫০) ও সন্তানদের নিয়ে জমি ক্রয় করে সেখানে একতলা বিল্ডিং বাড়ি নির্মান করে বসবাস করেন।

 

এরমধ্যে আব্দুল মান্নানকে তার বড় ছেলে নুরুল ইসলাম জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছে। এতে মান্নান জমি লিখে না দেয়ায় স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে সকাল ৬টায় বাড়িতে হামলা চালায়।

ওইসময় মান্নান ও তার স্ত্রী ঘুমে ছিল। তখন নুরুল ইসলাম দলবল নিয়ে দেয়াল ভেঙ্গে বাবা মায়ের ঘরে প্রবেশ করে। এরপর তার বাবা মান্নানের গলা চেপে ধরে টানা হেচরা করে মারধর করে।

এক পর্যায়ে নূরুল ইসলাম ভাড়াটে সন্ত্রাসীদের হুকুম দেয় ঘরের আসবাবপত্র ভেঙ্গে জমির দলিল নেয়ার জন্য। এসময় মান্নানের স্ত্রী নূর জাহান এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে বাহিরে বের করে দেয় নুরুল ইসলাম।

 

এতে সে অসুস্থ হয়ে পড়েন। তখন ঘর থেকে প্রায় নগদ এক লাখ টাকা ও জমির দলিল এবং নুরুল ইসলামের ব্যবহৃত মোবাইল লুটে নেয় সন্ত্রাসীরা। যাওয়ার সময় পানির পাম্পটিও ভেঙ্গে মোটর নলকুপে ফেলে যায় সন্ত্রাসীরা।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাড়াটিয়া সন্ত্রাসীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort