শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

ফতুল্লায় কিশোর গ্যাং কুপিয়েছে ডাইং শ্রমিককে

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১১.২২ পিএম
  • ৪৫৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাং দূর্জয় বাহিনীর সদস্যরা নয়ন (৩০) নামক এক ডাইং কারখানার শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় নয়নের চাচাতো ভাই ফতুল্লা মডেল থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায়। এ ঘটনায় আহত নয়নের চাচাতো ভাই বাদী হয়ে কিশোর গ্যাং লিডার ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ খাঁ বাড়ীর হাদী সুমনের পুত্র দূর্জয় (১৯), দাপা খোঁজ পাড়ার সানী (২০), একই এলাকার সজল (১৮), মেহেদী (১৮) ও কামরুলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত কিশোর গ্যাং লিডার দূর্জয় ও তার সহেযোগিরা দীর্ঘদন ধরে রেললাইন খাঁ বাড়ী, চন্দ্রাবাড়ীসহ আশপাশে পথচারীদের নিকট থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী জোরপূর্বক ছিনিয়ে নেয়। পাশাপাশি মাদক কেনা বেচাসহ নানা সহিংসতার ঘটনা জন্ম দিয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টার দিকে হামলার শিকার নয়ন ফতুল্লা ডাইং হতে কাজ শেষ করে বাসায় আসার পথে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা নয়নকে আটক করে পরিত্যক্ত চন্দ্রা বাড়ীতে নিয়ে যায়। সেখানে নয়নকে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়নকে ফেলে রেখে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিনারুল কাজী জানায়, রাতে জরুরী সেবা ৯৯৯- এ ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা নয়নকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। তাদের পিছু ধাওয়া করেও তাদেরকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানায়, সরকারদলীয় স্থানীয় বড় ভাইদের আশ্রয়ে কিশোর গ্যাং দূর্জয় বাহিনীর সদস্যরা অতিমাত্রায় বেপোরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে দাপা শারজাহান রোলিং মিলস্থ খাঁ বাড়ী, চন্দ্রাবাড়ী, কবরস্থান সড়কের সকল শ্রেনীর পেশার মানুষ। ইভটিজিং, মাদক সেবন, কেনাবেচা, ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের জন্ম দিয়ে স্থানীয়বাসীর জীবন যাত্রাকে করে তুলেছে অসহনীয় যন্ত্রণাময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort