মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে হামলা-গুলিবর্ষণের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১১.৪৫ এএম
  • ৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয় থেকে নগদ অর্থ লুট এবং আশপাশের যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ফতুল্লা থানাধীন পূর্ব সস্তাপুর এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডসংলগ্ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে কুতুবআইলের রবিন ওরফে পিস্তল রবিন, মিঠু, রবিনের ভায়রা খান, কিস্তি ওয়াসিম, বাপ্পি, রোহান, সোহেল, মুন্নাসহ ১৮ থেকে ২০ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সন্ত্রাসী শনিবার রাত ১১টার দিকে তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের দরজা ভেঙে চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর করে এবং ভেতর থেকে প্রায় ১০ লাখ টাকা লুট করে নেয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় আশপাশে থাকা ৮ থেকে ১০টি ওষুধ পরিবহনের পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে এবং শর্টগান দিয়ে আনুমানিক ১২ থেকে ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলার সময় সন্ত্রাসীদের মাথা ও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

লিখিত অভিযোগে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পরিস্থিতি অবনতির সুযোগে পিস্তল রবিন ও মিঠু তাদের সহযোগীদের নিয়ে থানা থেকে অস্ত্র লুট করে। ওই অস্ত্র দিয়েই স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এসে এসকে শাহীনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন বলেন, “রাতে বাসায় খাবার খাওয়ার সময় হঠাৎ একাধিক গুলির শব্দ শুনি। পরে ফোনে জানতে পারি আমাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। সন্ত্রাসীদের নাম জানতে পেরে বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হামলার খবর পেয়ে রাতেই বিএনপি ও শরিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, “হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তারা ঘটনার পর আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort