শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ থেকে স্বাস্থ্যবীমা, কল্যাণ তহবিল ও বিদেশে কর্মসংস্থান—সাংগঠনিক ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা কবি, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মামুন হোসেন: এক বহুমাত্রিক প্রতিভার নাম ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ: তালিকা প্রকাশ বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম

প্রশিক্ষণ থেকে স্বাস্থ্যবীমা, কল্যাণ তহবিল ও বিদেশে কর্মসংস্থান—সাংগঠনিক ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০৯ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা জেলা ড্রাম ট্রাক, কনক্রিট মিক্সার, প্রাইম মুভার, ট্রেইলার, ক্রেন, ফ্ল্যাট বেড (হেভী ইকুইপমেন্ট অপারেটর) শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং ঢাকা-৬৩৫২।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য দাবি আদায়, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আব্দুর রহিম বক্স দুদু। সভাপতিত্ব করেন হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ ফয়ছল আহয়েদ (টিপু)। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির খান।

অনুষ্ঠান পরিচালনা করেন হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ আলাউদ্দিন ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ জুবায়ের জাকির, সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ কবির আহমেদ মিঠু এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ ইউসুফ হাওলাদার।

দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনায় হেভী ইকুইপমেন্ট অপারেটরদের আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ও অভিজ্ঞ অপারেটরদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং দক্ষতা মূল্যায়নের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে অপারেটরদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

দুর্ঘটনায় সহায়তায় স্থায়ী কল্যাণ তহবিল

কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অসুস্থতা, আকস্মিক বিপদ কিংবা জরুরি আর্থিক সংকটে শ্রমিকদের পাশে দাঁড়াতে স্থায়ী কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া শ্রমিকদের জন্য স্বল্প খরচে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি এবং ভবিষ্যতে স্বাস্থ্যবীমা সুবিধা চালুর উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ

দক্ষ হেভী ইকুইপমেন্ট অপারেটরদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে। আন্তর্জাতিক নিয়োগকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সনদ অর্জনের ব্যবস্থা করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তৈরি হবে আধুনিক তথ্যভাণ্ডার

শ্রমিকদের দক্ষতা, কর্মসংস্থান, নিরাপত্তা ও পেশাগত তথ্য সংরক্ষণের জন্য একটি আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি অনলাইন সদস্যসেবা, ডিজিটাল পরিচয়পত্র, মোবাইল অ্যাপ এবং চাকরির তথ্যসেবা চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে সদস্যরা দ্রুত ও সহজে সংগঠনের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

আইনি সহায়তা থেকে জেলা পর্যায়ে সাংগঠনিক বিস্তার

শ্রমিকদের অধিকার লঙ্ঘন, কর্মসংক্রান্ত জটিলতা ও আইনি সমস্যায় সহায়তার জন্য আইন সহায়তা ও পরামর্শ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সংগঠনকে আরও শক্তিশালী করতে দেশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চলে প্রতিনিধিত্বমূলক সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে। এর মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় নেটওয়ার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া একটি স্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এবং পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে আঞ্চলিক কার্যালয় স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

হেভী ইকুইপমেন্ট অপারেটরদের পেশাগত মর্যাদা

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো হেভী ইকুইপমেন্ট অপারেটরদের দক্ষ পেশাজীবী হিসেবে রাষ্ট্র ও সমাজে যথাযথ মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করা।

শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের নিরাপত্তা, পেশাগত উন্নয়ন, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনায়।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের মূল অঙ্গীকার—ঐক্য, অধিকার, সংগ্রাম, ন্যায় ও মর্যাদা।

সংগঠনের স্লোগান: শ্রমিক ঐক্য জিন্দাবাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort