শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

প্রতারকের ফাঁদে পা দিবেন না: দেলোয়ার প্রধান

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৩.৪৯ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেছেন, আসন্ন নির্বাচনে আমার প্রতিদ্ব›দ্বী শ্রদ্ধেয় কাজিম ভাই আমার মুরুব্বি। উনি আমার বাবার মত। তিনি নির্বাচনি বৈতরণি পার হতে কলাগাছিয়ার মা বোনদের গ্যাস দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন। যেখানে প্রধানমন্ত্রী সরকারিভাবে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সেখানে কিভাবে তিনি গ্যাস দিবেন? ওনার ভাওতাবাজি জনগণ আর খায় না। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে উনি আবোল-তাবোল বলছেন। কলাগাছিয়ার জনগণ কখনো তাকে ভোট দিবেনা। আগামী ১১ নভেম্বর তিনি চোখে সরষে ফুল দেখবে। আপনারা কোন প্রতারকের ফাঁদে পা দিবেন না। নির্বাচনে আপনাদের ভোটে লাঙ্গল নিরঙ্কুশ জয় পাবে ইনশাল্লাহ।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে কলাগাছিয়ার মোহনপুর এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি দীর্ঘ ১০ বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনাদের গোলামী করেছি। সব সময় আপনাদের পাশে ছিলাম। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ভাইয়ের বদৌলতে অনেক উন্নয়ন হয়েছে এই কলাগাছিয়ায়। হয়তো আর কলাগাছিয়া ইউনিয়নে ৫ শতাংশ কাজ বাকি রয়েছে। যদি আল্লাহ কামিয়াব করে কলাগাছিয়ায় আর রাস্তার কাজ নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এসময় মোহনপুর এলাকার রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক গিয়াসউদ্দিন চৌধুরী, জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়াল, মহানগর যুব সংহতির আহবায়ক মো. রুমান, সদস্য সচিব মাহমুদুল হাসান জনি, জাপা নেতা সামসুদ্দিন প্রধান, জেলা যুব সংহতির সহসভাপতি লিয়াকত আলী, সুমন প্রধাণ, যুগ্ম সম্পাদক প্রদিপ চন্দ্র দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort