শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

প্রগতি লেখক সংঘ’র সাহিত্য আড্ডায় কবি ও বিপ্লবী পিয়ার আলী মাষ্টারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা

  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৫ পিএম
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার ৮৩ তম সাহিত্য আড্ডায় কবি, কথাশিল্পী ও বিপ্লবী পিয়ার আলী মাষ্টারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়।

২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় আলোচনা করেন সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, কবি শ্যামল পাল, কবি রঘু অভিজিৎ রায়, সুজয় রায় চৌধুরী বিকু, সুনীল কৃষ্ণ মাঝি, কবি রাজলক্ষ্মী, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল, আলমগীর হোসেন, নির্মল সাহা প্রমুখ।
সংগীত পরিবেশন করেন কবি মোঃ বশির উদ্দিন।

আলোচকগণ বলেন, পিয়ার আলী মাষ্টার উপন্যাস, ছোট গল্প ও কবিতা লিখেছেন। তার ৪টা উপন্যাস ও ৪টা ছোট পল্পের বই পাঠকের নজর কেড়েছে। সমাজের অন্যায়-অত্যাচার ও শোষণ-নিপীড়নের বাস্তব চিত্র তিনি তাঁর সাহিত্যে তুলে ধরছেন। শ্রমজীবী মানুষদের তিনি সাহিত্যে প্রধান চরিত্রে উপস্থাপন করেছেন।
অসংখ্য সাহিত্য আড্ডায় তিনি স্বরচিত কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ পাঠ করেছেন। তিনি যে সমাজ বদলের রাজনীতি করতেন সে ছাঁপ থাকত তাঁর লেখায়। তিনি শ্রমজীবী মানুষের পক্ষে লিখেছেন, লেখায় সমাজের আসল চরিত্র তুলে এনেছেন। তাঁর বেশ কয়েকটি উপন্যাস ও ছোট পল্পের বই বাজারে আছে। পিয়ার আলী মাষ্টারের সাহিত্য ভাবনা থেকে শিক্ষা নিতে চাই, তাঁর স্বপ্ন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort