শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

পূজার বাড়িতে আগুন

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৩.১৯ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পূজা ব্যানার্জির বাড়িতে আগুন লেগেছিল। তবে অভিনেত্রী পূজা ও তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে এসব তথ্য জানিয়েছেন পূজা নিজেই।

বুধবার (১৭ জানুয়ারি) পূজা ব্যানার্জি ইনস্টাগ্রামে পোস্টটি দেন। এতে তিনি লিখেন, ‘বাড়িতে আগুন লেগেছিল, অল্পের জন্য আজ বেঁচে গেলাম। আমাকে ও আমার পরিবারকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যাসের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাড়িতেই ছিলেন পূজা ব্যানার্জি।

সংবাদমাধ্যমটিকে পূজা ব্যানার্জি বলেন, ‘গ্যাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল। কিন্তু তা বুঝতে পারিনি। গ্যাস জ্বালতে গেলেই রান্নাঘরে আগুন ধরে যায়। কিন্তু দ্রুত সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হই। গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।’

অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা। বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন তিনি।

এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা।

কয়েক বছর আগে ওয়েব সিরিজে নাম লেখান পূজা ব্যানার্জি। বর্তমানে ‘ক্যাবারেট’ শিরোনামের ওয়েব সিরিজিরে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিরিজটির মূখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort