
পুলিশ লাইন সংলগ্ন চৌধুরী কমপ্লেক্সের সামনে মুদি দোকানে চুরির ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ। গত ২১ জানুয়ারী ইমরান মৃধা (৩৭), পিতা-মৃত রফিক মৃধা সাং-গাবতলী লুৎফর রহমান রোড, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। রাত অনুমানিক ১১.৫৫ ঘটিকার সময় পুলিশ লাইন সংলগ্ন চৌধুরী কমপ্লেক্সের সামনে ইমরান মৃধার মুদি দোকান তালাবদ্ধ করে বাসায় যায় পরের দিন ২২/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় দোকানে আসিয়া দেখা যায় দোকানের ঝাপ এর কজ্বা খোলা ভিতরে প্রবেশ করে দেখতে পাই ১। ০১ বস্তা মশুরী ডাল মূল্য ২,২০০ (দুই হাজার দুইশত) টাকা ২। চিনি ০১ বস্তা মুল্য অনুমান ৫,১০০ (পঁচ হাজার একশত ৩। ০৫ বস্তা মিনিকেট চাউল মূল্য অনুমান ১৬,০০০ (ষোল হাজার) টাকা ৪। কনডেন্স দুধ মূল্য অনুমান ৯,১২০/-(নয় হাজার একশত বিশ) টাকা ৫। কাপড় ধোয়ার পাউডার ০৩ বস্তা মুল ১৬,২০০ (ষোল হাজার দুইশত) টাকা ৬। সয়াবিন তেল ৪৫ লিটার মুল্য অনুমান ৮,৭০ হাজার সাতশত) টাকা ৭। সরিয়ার তেল অনুমান ১০ লিটার মূল্য অনুমান ২,৮০০ (দুই হাজান টাকা ৮। বিভিন্ন প্রকার সাবান মুল্য অনুমান ১২,০০০ (বার হাজার) টাকা ৯। বিভিন্ন ব্রান্ডে মূল্য অনুমান ১৮,০০০ (আঠার হাজার) টাকা ১০। ওয়াই ফাই রাউডার মূল্য অনুমান ১৫০০ পাঁচ শত) টাকা ১১। কসমেটিক সহ বিবিধ জিনিস মূল্য অনুমান ১৫,০০০ (পনের হাজার নগদ অনুমান ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা সর্বমোট ১,০৯,১২০/- (এক লক্ষ নয় হা বিশ) টাকা নাই। অজ্ঞাত নামা চোর বা চোরেরা ইং ২১/০১/২০২৬ তারিখ রাত্র অনুমান হতে ইং ২২/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় দোক কজ্বা খুলে ভিতরে প্রবেশ করে চুরি সংঘটিত করিয়াছে। এ ঘটনায় ইমরান মৃধা ফতুল্লা থানায় এশটি অভিযোগ দগায়ের করেছে বলে জানাগেছে।