শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

পুরুষ প্লাস্টিক ব্যাগের মতো, টুইঙ্কেলের মন্তব্যে ক্ষুব্ধ কঙ্গনা

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫৭ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। অক্ষয় ঘরণীর এ মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে, তোপ দেগেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌতও।

সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন টুইঙ্কেল খান্না। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, কীভাবে উপলদ্ধি করলেন আপনি একজন নারীবাদী? জবাবে টুইঙ্কেল খান্না বলেন, ‘আমি কখনো নারীবাদী অথবা সমতা বা অন্যকিছু নিয়ে কথা বলিনি। কিন্তু এটা খুবই স্পষ্ট ছিল যে, পুরুষের কোনো প্রয়োজনই নেই। আপনার কাছে সুন্দর একটি হাতব্যাগ থাকলে যেমন ভালো হয়, তেমনি একজন পুরুষ থাকলে ভালো হয়। আপনার কাছে প্লাস্টিকের ব্যাগ থাকলেও তা করতে পারবেন। তাই আমি সেই ধারণা নিয়ে বেড়ে উঠেছি, আমি মনে করি এর তেমন কোনো ব্যবহার নেই।’

নারীর জীবনে পুরুষের প্রয়োজন নেই— এ বিষয়টি টুইঙ্কেল খান্নার মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া তাকে শিখিয়েছেন বলেও জানান তিনি।

টুইঙ্কেল খান্নার বক্তব্য নজর কেড়েছে কঙ্গনার। টুইঙ্কেলের ভিডিওটি এক্সে (টুইট) শেয়ার করেছেন তিনি। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘এই সুবিধাভোগী বাচ্চারা পুরুষদের পলিথিন ব্যাগ মনে করে, তারা কি শান্ত হওয়ার চেষ্টা করছে? তারকা সন্তানেরা রূপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, সোনার প্লেটে চলচ্চিত্র ক্যারিয়ার পেয়েও তারা তার সুবিচার করতে পারে নি। তারা আসলে কী হতে চায়? সবজি নাকি নারীবাদী?’

এখন আর অভিনয়ে নেই টুইঙ্কেল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছে তাকে। একই বছরের শুরুতে হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কেল। এরপর থেকে সংসারে থিতু হয়েছেন। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। সংসার সামলানোর পাশাপাশি লেখায় মন দিয়েছেন টুইঙ্কেল খান্না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort