শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

পিএসজির হয়ে মাঠে নেমেই মেসির অনন্য মাইলফলক

  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৪.০১ এএম
  • ৫৫৩ বার পড়া হয়েছে

পিএসজির হয়ে লিওনেল মেসির চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকটা রঙিন হয়নি। উল্লেখ করার মতো কিছুই করে দেখাতে পারেননি তিনি।

বুধবার রাতের অভিষেক ম্যাচে নিজের ছায়ায় আটকে ছিলেন মেসি। গোল পাননি। দলকেও জেতাতে পারেননি। একেবারে বিবর্ণ অভিষেক যাকে বলে। ক্লাব ব্রুগার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি।

তবে এমন বিবর্ণ অভিষেকেও দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। এদিন চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। বিশ্বের মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে এমন কৃতিত্ব দেখালেন মেসি।

তার আগের তিনজন হলেন মেসির সাবেক সতীর্থ জাভি ও একসময়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী ইকার ক্যাসিয়াস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস ও রোনাল্ডো।

তারা দুজনেই খেলেছেন ১৭৭টি করে ম্যাচ। মেসির সাবেক সতীর্থ জাভি খেলেছেন ১৫১ ম্যাচ।

এই রেকর্ডবুকে দুজনকে পেছনে ফেলার সুযোগ আছে মেসির সামনে। আর দুটি ম্যাচ খেললেই জাভিকে টপকে যাবেন মেসি। জাভি ইতোমধ্যেই ফুটবলকে বিদায় বলে কোচ হয়েছেন। ক্যাসিয়াস অবসর নিয়েছেন।

তবে ম্যানইউ তারকা পর্তুগিজ যুবরাজ রোনাল্ডোকে হয়তো ছুঁতে পারবেন না মেসি। মেসি থেকে ২৭ ম্যাচ এগিয়ে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন সমান তালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort