শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

পাইকপাড়ায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩.১৪ এএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় নির্মানাধিন তিন তলা ভবনের ছাদে উঠে টিকটক এর জন্য ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে আনিল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে আনিকের লাশ বাড়িতে আনার পর পরিবারে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এরআগে ওই স্কুলের ছাত্রের স্বজনরা ছাদ থেকে পড়া ও মৃত্যুর বিষয়টি গোপন রাখেন।

 

পরে লাশ নিয়ে আসার পর এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। নিহত আনিল পাইকপাড়া ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

জানাগেছে, একই দিন শুক্রবার বিকেলে পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পিছনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মানাধিন এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। আনিল ছাদ থেকে পড়ে যাওয়ার পর তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়।

 

স্বজনরা গুরুতর আহত অবস্থায় আনিলকে প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে ঢাকা মেডিকেল নেয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীরা জানান, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিতে গলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো। তার আইডিতে পাঁচ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, এ ধরণের কোন খবর আমার জানা নেই। কেউ থানায়ও অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort