শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন মিম

  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২.২৪ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। তাই তো সকলের মতো উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

এবার দুর্গাপূজা ঘিরে ভিন্ন সাজে ধরা দিচ্ছেন মিম। এর আগে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন। এবার তার পরিকল্পনা কী, কীভাবে কাটাবেন, তা জানালেন এই মডেল।

পূজা আসলেই নিজের মতো করে সাজতে পছন্দ করেন মিম। ষষ্ঠী থেকে দশমী, পূজার একেক দিনে একেক রকম পোশাক পরেন। এবারের পূজার পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে মিম জানালেন, পরিবার নিয়ে ঢাকার মন্দিরে মন্দিরেই ঘুরবেন তিনি। মিমের কথায়, ‘ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দেখার। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’
বাইরে না যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ ও বর্তমানের যানজটকে দুষলেন মিম। বললেন, ‘আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ, পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।’

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort