শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

পরকীয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৪.১৯ এএম
  • ৪৯৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লায় স্বামীর পরকীয়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোনিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় স্বামী রিমন চৌকিদারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) সকালে ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। সোনিয়া আক্তার বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের সোহরাব শিকদারের মেয়ে। গ্রেফতার রিমন চৌকিদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মৃত আজিজ চৌকিদারের ছেলে।

এর আগে মঙ্গলবার (২২ জুন) রাতে ফতুল্লার শাসনগাঁওয়ের ভাড়া বাসায় আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গৃহবধূর খালু মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চার বছর আগে রিমন চৌকিদারের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে হয়। তাদের কোনও সন্তান নেই। বিয়ের পর থেকে তারা ফতুল্লায় বসবাসের পাশাপাশি পোশাক কারখানায় কাজ করতেন। ছয়-সাত মাস ধরে রিমন এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। মঙ্গলবার রাতেও তাদের ঝগড়া হয়। একপর্যায়ে উভয়ে ঘুমিয়ে পরেন। রাতের কোনও এক সময়ে ঘরের ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সোনিয়া। সকালে রিমন ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীদের জানান সোনিয়া আত্মহত্যা করেছে। পরে লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। রিমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort