বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নেপালে সাংবাদিক চঞ্চলকে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশনের গ্লোবাল অ্যাওয়ার্ড-২৪ প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৫.৪৫ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নেপালের রাজধানী কাঠমুন্ডু সিটিতে অবস্হিত কেএমসি অডিটোরিয়ামে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর আন্তর্জাতিক সভা ও বিশিষ্টজনদের লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২৪ নভেম্বর সন্ধ্যায় সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ডঃ নটরাজ রায় (ভারত) ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিউজ রাতদিন ২৪ ডটকম সম্পাদক মাহাবুবুর রহমান চঞ্চল ও বিশেষ ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং নিউজ রাতদিন ২৪ ডটকম প্রকাশক মাহাবুবুর রহমান চঞ্চলের হাতে সার্ক গ্লোবাল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন।এসোসিয়েশনের সাধারন সম্পাদক বিপ্লব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপাল প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বাল কৃষ্ণ বাসনেট।নেপালের মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ‘র পরিচালক আলহাজ্ব নূরউদ্দিন আহমেদকেও সার্ক গ্লোবাল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড-২৪ প্রদান করেন।এসোসিয়েশনের নির্বাহী সভাপতি ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব) সভাপতি সালাম মাহমুদ এর উপস্হিতিতে সার্কভুক্ত দেশগুলোর বিশিষ্ট ব্যক্তিত্ব নাহিদ হোসেন, জাকির হোসেন জিতু,রায়হান পারভেজ, লায়ন মোঃ মিজানুর রহমান, কে এম শরীফ ইমতিয়াজ, শাহ মহিউদ্দিন শাহিন, প্রদীপ চন্দ্র দে বাবু,এএনজি টেম্বা শেরপা প্রমুখকে সার্ক গ্লোবাল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড-২৪ প্রদান করা হয় । সভায় অতিথিদের বক্তব্য এবং অ্যাওয়ার্ড প্রদান শেষে বাংলাদেশের স্বনামধন্য অপর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই ‘ র ব্যাবস্হাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর প্রয়াত পিতা, বরেন্য চলচ্চিত্র নির্মাতা ফজলুল হক এর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন হয়।সভায় আগতদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির আনন্দঘন সমাপ্তি হয়।উল্লেখ্য যে, মাহাবুবুর রহমান চঞ্চলকে বিভিন্ন সংস্হা ইতিপূর্বে বাংলাদেশে বেশ ক’ টি এবং ভারতে অ্যাওয়ার্ড, সন্মাননা স্মারক প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort