সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নিতাইগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৪.৩২ এএম
  • ৫১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ভ্যাকসিন (টিকা) রাখার কার্টন তৈরির ককশিটের স্তপে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাঠি ঘটে।

ককশিট সহজে দাহ্য হওয়াতে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খরব পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুপুর আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হন তারা। ঘটনাস্থলে পানি সহজলভ্য না হওয়াতে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়।

প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি আরও জানান, ককশিটগুলো করোনার ভ্যাকসিন রাখার কার্টন তৈরিতে ব্যবহার করা হয়।

এগুলো সেখানে স্তুপাকারে রাখা হয়েছিল। বিড়ি-সিগারেটের আগুন থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ওগুলো সহজে দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের ঘটনা খবর পাওয়া যায় নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort