বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নিজের কমিটি নিজেই অনুমোদন দিয়ে বিতর্কে বিএনপি নেতা

  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ৩.৫৩ এএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

কথায় বলে, কাজী বিয়ে পড়াতে গিয়ে নিজেই বিয়ে করে বসলেন’ আর তাই হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির কমিটি নিয়ে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নিজের স্বাক্ষরে নিজেকে আহ্বায়ক করে তারাব পৌরসভা কমিটি অনুমোদন করেছেন। এ ঘটনায় একদিকে তীব্র বিতর্কে পড়েছেন তিনি অন্যদিকে চাপা ক্ষোভ বিরাজ করছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

বিষয়টি জানাজানি হলে তিনি পৌরসভা কমিটির কাগজ গণমাধ্যমে দিতে নিষেধ করে দেন নেতাকর্মীদের। যদিও এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ১০টি ইউনিট কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেন।

জানা যায়, শুক্রবার কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুন মাহমুদ। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা পাঁচটি থানা ও পাঁচটি পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ। ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

 

তারাব পৌরসভার কমিটিতে নাসিরউদ্দিনকে (জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক) আহ্বায়ক ও জকির হোসেন রিপনকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটি অনুমোদন দেন নাসির উদ্দিন নিজেই।

 

ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন জানান, আমরা দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে দ্রুততম সময়ে তিনদিনের মধ্যে কমিটি অনুমোদন করতে পেরেছি। এটা আমাদের সফলতা বলে আমি মনে করি। আশা করছি কমিটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। তারাব পৌরসভা কমিটি নিয়ে কিছুটা সমস্যা আছে। তাই এটার কাগজ আমরা প্রেসে দেইনি। এটা আমরা দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort