রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে প্রবাস ফেরৎ যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০.৫৯ এএম
  • ৫৩ বার পড়া হয়েছে

নিখোঁজের ২ দিন পর বন্দরে একটি ডোবা থেকে সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরৎ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টায় বন্দর থানার স্বল্পেরচক এলাকার সমরক্ষেত্রস্থ জনৈক মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত যুবকের বন্ধু সবুজ (৩০)কে আটক করেছে পুলিশ । আটককৃত সবুজ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার কবিলের মোড় এলাকায় তার বোনের বাড়িতে বসবাস করে আসছিল। এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার পর থেকে প্রবাস ফেরৎ যুবক সামছুল হক নিখোঁজ হয়। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের আত্মীয় ও বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার বাসিন্দা ১ সন্তানের জনক সামছুল হক দীর্ঘ দিন প্রবাসে জীবন যাপন করে অসুস্থ্য জনিত কারনে গত ১ বছর পূর্বে দেশে আসে । গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে প্রবাস ফেরৎ যুবক সামছুল হকের নিকট থেকে তারই বন্ধু সবুজ মিয়া একটি মোবাইল সেট ক্রয় করে।

মোবাইল ফোনটি নষ্ট থাকার কারনে মোবাইল বিক্রেতা সামছুল হকের সাথে তারই বন্ধু মোবাইল ক্রেতা সবুরের সাথে বাকবিতন্ড পর থেকে নষ্ট মোবাইল বিক্রেতা সামছুল হক নিখোঁজ রয়। এর ধারাবাহিকতা রোববার সকালে স্থানীয় এলাকাবাসী জনৈক মুন্না মিয়ার পুকুরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় উল্লেখিত পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে হত্যা না আত্মহত্যা কারন জানা যাবে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort