সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নাসিক নির্বাচনে কোন শঙ্কা নেই: সিইসি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৪.৩৬ এএম
  • ৫০৩ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোন শঙ্কা নেই। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যারা রাজনীতি করেন তারা তাদের মতো করে অনেক কথা বলতে পারেন, আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোন সুবিধা হয়-হতে পারে, তবে আমাদের পক্ষ থেকে কোন রকমের শৈথল্য নেই।

বুধবার (১২ জানুয়ারি) দুুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মগ্যান বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজে সিটি নির্বাচনের দায়িত্বে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়েছে কীনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবে না। প্রচারণায় নামলে আচরণবিধি লংঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেননি তিনি।

গত ইউপি নির্বাচনে প্রাণহানির প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, গত নির্বাচনে লোক মারা গেছে সেটা কিভাবে, আমি আপনাদের মাধ্যমে অনেকবার বলার চেষ্টা করেছি। কিভাবে নির্বাচন কমিশনের ওপর সেই দায়বদ্ধতা আসে-সেটা আমার হিসাব মিলে না।

তিনি বলেন, নির্বাচন হয়ে যায়, ভোটাররা যখন বাড়ি চলে যায়, যখন নির্বাচনী মালামাল নিয়ে দূরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে শত শত লোক এসে তাদেরকে ঘেরাও করে তাদের আক্রমণ করে ব্যালট বাক্স নিয়ে যায়-এই জাতীয় ঘটনা ঘটে। তখন নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা থাকেন, তারা প্রচুর চেষ্টা করেন। সেখানে প্রতিরোধ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য রক্তাক্ত হন, নিহতও হন। সেখানে এ ব্যাপারে যারা প্রার্থী ও সমর্থকদের সহনশীলতা ও নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ করা ছাড়া অন্য কোন উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort