সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ : ইসি

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৯.৪২ এএম
  • ৪৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। রোববার (১৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশনার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমের কারণে ভোট দিতে ধীরগতি সম্পর্কে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নারায়ণগঞ্জে মকভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। যার ফলে ভোটারকে ভোট দেওয়া সম্পর্কে লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে। তবে যারাই এসেছে সবার ভোটগ্রহণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যের প্রচার ও নারায়ণগঞ্জে তফসিল ঘোষণার পরে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। এসব বিষয়ে ইসিকে অবহিত করা হয়নি ইসি কমিশনার মাহবুব তালুকদারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এটা আসলে তালুকদার স্যার ভালো বলতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছে, সবগুলো অ্যাড্রেস করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort