শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে ৩জন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৪.০৯ এএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার হওয়ার ১২ ঘন্টার মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের এ কথা জানান।

গ্রেফতারকৃতরা হলো- কাউসার (২০), কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল (২৫), ফাহিম ওরফে জিকো (২০)। এদের মধ্যে লিমন (২০) ও হানিফ (১৯) নামের আরও দুই জন এই হত্যাকান্ডের সাথে জরিত রয়েছে বলে জানায় পুলিশ। এরা সকলেই বন্দর উপজেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে নিহত কায়েস (১৬) তার মিশুক নিয়ে বাসা থেকে বেড় হয়। পরবর্তীতে সে যখন রাতে বাসায় না ফিরে এবং কোন যোগাযোগও না করে, তখন তার পরিবার ২৯ তারিখ বন্দর থানায় একটি জিডি দায়ের করে। জিডি নং- ১৩৫৯ তারিখ- ২৯-০৯-২০২২। এদিকে, গতকাল ১ অক্টোবর বন্দরের কলাগাছিয়ার নরপদী এলাকা থেকে হাত-পা বাধা অবস্থায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা এসে নিহতের পরিহিত পোষাক দেখে তার পরিচয় নিশ্চিত করে। পরে, এসংক্রান্ত একটি মামরা বন্দর থানায় রুজু করা হয়। এর পর থেকেই পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে নেমে যায় এবং ১২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

হত্যাকান্ডের বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত শ্যামল, জিকো, লিমন ও হানিফ পূর্ব পরিকল্পিত ভাবে নিহত কায়েসের অটো ভারা করে সাবদি ব্রীজের নিচে যায়। সেখানে মদ পান করে, অতঃপর সেখানেই রাসেলকে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গুম করার জন্য সেখানেই লাশ ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায় তারা। মিশুকটি বিক্রি করতে তাদের সাহায্য করে কাউসার।

বিষয়টি এখনো তদন্তধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort