শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২.১৫ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। সেই সঙ্গে সপ্তাহের ৭ দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়া হবে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

সভায় পরিবহন মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর দাবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে সভায় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এবং ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন। সেই সঙ্গে ভাড়া বৃদ্ধির পক্ষে বিপক্ষে দুটি পক্ষ তৈরি হয়। সবাই নিজ নিজ দাবির পরিপ্রেক্ষিতে যুক্তি উপস্থাপন করেন।

সভায় উপস্থিত সবাই সরকারি প্রজ্ঞাপন এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব পর্যালোচনা করেন। সরকারি প্রজ্ঞাপন এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া আসে প্রায় ৬০ টাকার কাছাকাছি। এক পর্যায়ে সবাই সভার সভাপতি জেলা প্রশাসকের ওপর ভাড়া নির্ধারণের দায়িত্ব দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। আইন অনুযায়ী সবাই ন্যায্য অধিকার পাওয়ার দাবি রাখে। সে অনুযায়ী সবার বিষয়টি বিবেচনা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি সপ্তাহের সাতদিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিতে হবে।

তিনি আরও বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ম মেনে চলতে হবে। যিনি নিয়মের ব্যত্যয় ঘটাবেন তাকে আইনের আওতায় আনা হবে।

তবে ভাড়া বৃদ্ধিকে প্রত্যাখ্যান করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী।
তিনি বলেন, আমরা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছি। বিএনপি-জামায়াত এবং প্রেস ক্লাবের সভাপতি ভাড়া বৃদ্ধির পক্ষে ছিল। ফলে মেজরটির কারণে ভাড়া বৃদ্ধি হয়েছে। আমরা পরে এ বিষয়ে পদক্ষেপ নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort