রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মামুন হোসেন

  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯.২৩ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মোঃ মামুন হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুধবার বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হন দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মোঃ ইসলাম মিয়া। একইভাবে সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মাদ দীলুও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্স, সহ-সভাপতি এম আর হায়দার রানা, যুগ্ম সম্পাদক মোঃ মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ডালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমী আক্তার, প্রচার সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা এবং দপ্তর সম্পাদক মোঃ মামুন হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, আবু রায়হান, লক্ষণ চন্দ্র দাস, মোঃ সহিদুল ইসলাম টিটু ও মোঃ জিয়াউর রহমান জিয়া।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort