শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২.২১ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার রক্ষা ও মানবিক কল্যাণে গঠিত সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-র উদ্যোগে এবং হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় সংগঠনের সদস্য ও মাঠপর্যায়ের প্রায় অর্ধশত সাংবাদিকের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
২০ রমজান (১০ মার্চ) মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভিলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু এবং সদস্য সচিব ও হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, এই রোজার মাসে আল্লাহর এবাদতের মাসে প্রকৃত অর্থে মাঠপর্যায়ের সাংবাদিকদের কথা ভেবেছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। আসলে ব্যাক্তি স্বার্থে অনেকেই ভাবেন, কিন্তু সমষ্টিগত ভাবে সকল মাঠের সাংবাদিকদের কথা কেউ ভাবে না। মহাসাধক ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের এধরণের উদ্যোগ আগামী আরো বৃহত্তরভাবে হবে আমাদের সকলের সহযোগিতায়।
অনান্য অতিথিরা বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থেকে আসন্ন ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ও ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের যৌথ এই উদ্যোগ প্রশংসনীয়। তারা বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ নগরী গড়ে তুলতে সকল ধরনের অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. শাহ আলম, এইচ এম সেকান্দর, কাজী আনিসুল হক হীরা, মো. শহিদুল ইসলাম টিটু, মো. আসলাম মিয়া, শাহিন আহমেদ, মনির হোসেন, শেখ জাকির হোসেনসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort