শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

নারায়ণগঞ্জে কাতার প্রবাসীর নিকট বিএনপি নেতার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি

  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫.৩৪ এএম
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় কাতার প্রবাসীর কাছ থেকে ৫ লক্ষ চাঁদা দাবি করেছে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড এনপির নেতা খোকন মাষ্টার।

এ বিষয়ে সদর উপজেলার পূর্ব সিহাচর এলাকার বাসিন্দা কাতার ফেরত মো: আরিফ ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী।

অভিযোগসূত্রে জানা গেছে, ৫ আগষ্টের পর থেকেই বিএনপি নেতা পরিচয়ে দিয়ে খোকন মাষ্টার এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলো।

এরই ধারাবাহিকতায় উক্ত প্রবাসীর কাছ থেকে ফোনের মাধ্যমে গত ২৮-০৮-২০২৪ ইং তারিখে সরাসরি ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন ঐ বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানাযায় প্রবাসী আরিফ দাবী কৃত চাঁদা দিতে ব্যর্থ হলে, তাকে বৈষম্য বিরোধী মিথ্যা হত্যামামলা দেয়াসহ স্বপরিবারে প্রাননাশের হুমকিধামকি প্রদান করেন ঐ ওয়ার্ড বিএনপি নেতা।

ভুক্তভোগী প্রবাসী জানান, এনপি নেতা খোকন মাষ্টার তার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করলে তিনি প্রানভয়ে দাবী কৃত চাদার ৩ লক্ষ টাকা প্রদান করেন এবং বাকি ২ লক্ষ টাকা না দেয়ায় চাঁদাবাজ খোকন প্রবাসিকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছেন।
ভুক্তভোগী প্রবাসী আরোও জানান গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে তার একটি জমি বিক্রি করতে গেলে খোকন মাষ্টার প্রবাসির নিকট ৫ লক্ষ টাকা দাবি করে। এবং টাকা দিতে অপারোগতা প্রকাশ করলে সে প্রবাসিকে মিথ্যা হত্যা মামলা এবং এলাকা ছাড়া করার হুমকি প্রদান করে।
এ বিষয়ে ভুক্তভুগী কাতার ফেরত প্রবাসি মো: আরিফ জানান, আমি কাতার থেকে আসার পর জমি-জমার ব্যবসা করছি। অত্র এলাকায় ব্যবসা করতে গেলে খোকনকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভয়ে তাকে আমি ৩ লক্ষ টাকা দেই। এবং পরবর্তীতে বাকি ২ লক্ষ টাকার জন্য চাপ প্রয়োগ করে। এরপর গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে আমার জমি বিক্রির ক্রেতা দেখাতে গেলে খোকন আমার নিকট আরও ৫ লক্ষ টাকা দাবি করে। তার দাবিকৃত টাকা দিতে অপারোগতা প্রকাশ করলে খোকন মাষ্টার আমাকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে।
৫ আগষ্টের পর অমাকে সহ এলাকার বিভিন্ন জনকে মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে বিএনপি নেতা খোকন মাষ্টার। সে যে চাঁদা দাবি করে তার প্রমান আমার কাছে আছে। আমি খোকনকে গ্রেফতার সহ কঠোর শাস্তি কামনা করছি।
এ বিষয়ে অভিযুক্ত খোকন মাষ্টার জানান, আমি আরিফের কাছ থেকে কোনো টাকাই চাইনি। আমি কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি কেনো চাদাঁ চাইবো।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসিনুজ্জামান জানান, তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে যথাযত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (্ক্রাইম এন্ড অপারেশন) তারিক আল মেহেদী জানান, চাাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে পুলিশ ততপর রয়েছে এবং প্রবাসি চাইলে আমরা মামলা নিবো।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ঐ নেতার বিরুদ্ধে জেলা বিএনপির আহবায়ক বরাবর একটি অভিযোগ দিতে বলেন। আমরা যথযথ ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort