রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের ৪৫০ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮.৪৩ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জসহ জেলার ৪৫০ বিএনপির নেতাকর্মী বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।

রোববার (৩১ মার্চ) দুপুরে উচ্চ আদালত থেকে প্রায় ২৫টি পৃথক মামলায় বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে জামিন লাভ করেন তারা।

এর আগে ২৮ অক্টোবর থেকে জেলার বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্ত ছিলেন জামিনপ্রাপ্তরা।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল।

বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবর রহমান খান জানান, আজ প্রায় ২৫টি মামলায় নারায়ণগঞ্জ বিএনপির ৪৫০ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort