রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

না’গঞ্জে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ- ডাক্তারকে মারধর

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৫ এএম
  • ৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা ইন্টার্নি চিকিৎসকে গণধোলাইয় দেয়ার মত অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার সময় এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় বুকে ব্যাথা সমস্যা নিয়ে তার স্বজনরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এরপর সেই রোগীকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা দেওয়ার জায়গায় এমবিবিএস নয় এমনই একজন ইন্টার্নি চিকিৎসক নূরনবী নামের ভূয়া ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। ঐ চিকিৎসক প্রথমে তাকে ইসিজি পরীক্ষা করে এবং ব্যাথানাশক এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করে। অথচ রোগীর আসল সমস্যা হয় হাট এটাক বা স্টোক জনিত কারন। বেলা ১টার দিকে উক্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঐ ইন্টার্নি চিকিৎসক (ভূয়া ডাক্তার) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। নিহতের স্বজনরা এ্যামবুলেন্সে করে চাষাড়াস্থ ইসলাম হাট সেন্টারে নিয়ে পরীক্ষা করলে কর্তব্যরত চিকিৎসক জানায় রোগী মৃত্যু বহুপূর্বে ঘটেছে।

মৃত ঐ ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনগঞ্জ লক্ষারচর উত্তর পাড়া নিবাসী ইট, বালু ব্যবসায়ী মো. মিল্লাত মিয়া (৬০)।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, আমাদের রোগীকে ভূয়া ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছে। কেন ইমারজেন্সি একজন রোগীকে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করলো না। আর তার জায়গায় কেন একজন এমবিবিএস নয় এমন ব্যক্তি চিকিৎসা প্রদান করেন। আমাদের রোগীর মত আরও কেউ যেন এরূপ ভুল চিকিৎসায় মারা না যায়।

এ বিষয়ে অভিযুক্ত ইন্টার্নি চিকিৎসক নূর নবী বলেন, আমি রোগীকে কোমড়ের ব্যাথার এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করি। এরপর ইসিজি পরীক্ষা করে রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করি। প্রতি পথে তিনি মারা যায়। এরপর নিহতের স্বজনরা অন্যায় ভাবে আমাকে মারধর করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, আমি ঐ বিষয়ে কিছু জানি না। তখন ডাক্তার হিসেবে দায়িত্বে ছিলেন, ডাক্তার মো. নাজমুল হোসেন বিপুল। ইন্টার্নি চিকিৎসক নূর নবী তার সহকারী চিকিৎসক। ইন্টার্নি চিকিৎসক দ্বারা রোগীর সেবা প্রদান প্রসঙ্গে ডা. সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এটা তার ভুল হয়েছে আর তিনি কোন প্রকার রোগী দেখে তার যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে পারে না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব পোষণ লক্ষ করা যায়। নাগরিক সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতন নারায়ণগঞ্জবাসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort