শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

নকল খাদ্যপণ্য উৎপাদন করায় ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৪.৩১ এএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নকল খাদ্যপণ্য উৎপাদন করার অভিযোগে মেসার্স ওসমান ফুড প্রডাক্টস নামে প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, অনুমোদন ছাড়া বিএসটিআই’র স্টিকার ব্যবহার এবং অন্য কোম্পানির নকল মোড়ক ব্যবহার করার অপরাধে আড়াইহাজারের ব্রাহ্মন্দী এলাকার মেসার্স ওসমান ফুড প্রডাক্টসকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদেরকে অনুমোদন ছাড়া বিএসটিআই’র স্টিকার ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ২০ হাজার এবং অন্য কোম্পানির নকল মোড়ক ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ২০ হাজার টাকা জরিমানাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort