সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ধানের শীষকে বিজয়ী করবেন: আবুল কালাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১১.৫৬ এএম
  • ৮০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি আপনাদের এলাকায় ধানের শীষ নিয়ে এসেছি। আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন—এটাই আমার প্রত্যাশা।”

বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন এই এলাকার সংসদ সদস্য ছিলাম। আপনারা সবাই আমাকে চেনেন। আমার বিরুদ্ধে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যেন অতীতের মতো আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “আমি এই শহরেরই বাসিন্দা। এখানকার মানুষের সমস্যা কী, তা আমি জানি। সবাইকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে কাজ করবো।”

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য আওলাদ হোসেন, সদস্য আমিনুল ইসলাম মিঠু, সদস্য মাসুদ রানা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, বিএনপি নেতা দিদার খন্দকার, মহিলা দলের নেত্রী দিলারা মাসু ময়না এবং মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort